Logo
শিরোনাম

ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল, সাধারণ সম্পাদক তানভীর হাসান

প্রকাশিত:বুধবার ২১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন এবং তানভীর হাসান সৈকতকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে রিয়াজ মাহমুদকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি এবং সাগর আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। রাজীবুল ইসলামকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সজল কুন্ডকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু ওই দিন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি।


আরও খবর