
ঢাকা মহানগর দক্ষিণ
বিএনপি’র সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি
দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র অধীনস্থ সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

