Logo
শিরোনাম

ঢাকা ফিরেছেন ডা. মুরাদ

প্রকাশিত:সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিতর্কিত মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন।

আজ রোববার বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমিরেটসের ওই ফ্লাইটটি আজ বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দরে পৌঁছান।

এর আগে ১০ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন মুরাদ হাসান। তিনি এমিরেটসের ইকে-৮৫৮৫ ফ্লাইটে দুবাই হয়ে কানাডায় যান। কিন্তু, তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

নিউজ ট্যাগ: ডা. মুরাদ হাসান

আরও খবর