Logo
শিরোনাম

ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা

প্রকাশিত:মঙ্গলবার ১০ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা বাংলাদেশে আসছে। বেইজিং থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।

বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান।

তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা নিয়ে একটি ফ্লাইট বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। সকালের মধ্যেই এই টিকা ঢাকায় পৌঁছাবে।

এছাড়া চীন এবং বাংলাদেশ শিগগিরই টিকার যৌথ উৎপাদনে যাবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন।


আরও খবর