Logo
শিরোনাম

ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী

প্রকাশিত:বুধবার ২০ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তিন দিনের সফরে ২৫ এপ্রিল বাংলাদেশে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে তিনি কক্সবাজার সফর করবেন। শুনবেন তাদের ওপর কীভাবে মিয়ানমার জান্তারা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল। এছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণেও যাওয়ার ইচ্ছা রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের সুন্দরবন ভ্রমণটি মূলত তার বাড়তি অভিজ্ঞাকে সমৃদ্ধ করবে।

জলবায়ুর পরিবর্তন সেখানে কী কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে সেটি দেখবেন তিনি।


আরও খবর