Logo
শিরোনাম

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩৯

প্রকাশিত:সোমবার ১১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১০ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (১১ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ১১ গ্রাম ২১৫ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ১৬ বোতল ফেনসিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু করা হয়েছে।


আরও খবর