Logo
শিরোনাম

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪

প্রকাশিত:রবিবার ২৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় ১৫৫ গ্রাম ৫২৪ পুরিয়া হেরোইন, ৫৮৩৬ পিস ইয়াবা, ৪৫ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ৬৯ বোতল ফেনসিডিল, ৩০ টি নেশাজাতীয় ইনজেকশন ও ২.৫ লিটার দেশি মদ উদ্ধার মূলে জব্দ করা হয়।

ডিএমপি সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে।


আরও খবর