Logo
শিরোনাম

ঢাকায় নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত:মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে কমপ্লায়েন্স ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম:

কমপ্লায়েন্স ম্যানেজার (কাস্টোমার সার্ভিস ম্যানেজমেন্ট)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কমপ্লায়েন্স অডিট ও কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট সম্পর্কে জানাশোনা থাকতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। রিপোর্ট রাইটিংয়ে কাজে দক্ষ হতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল:

ঢাকা।

বেতন:

আলোচনা সাপেক্ষে। মোবাইল বিল, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স, উৎসব বোনাস বছরে দুই বার প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ:

১৫ সেপ্টেম্বর, ২০২২।

নিউজ ট্যাগ: চাকুরীর খবর

আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩