Logo
শিরোনাম

ঢামেকের ময়লার স্তূপ থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত:রবিবার ০৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ময়লার স্তূপ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ওই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক আট মাস।

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রয়েল জানান, আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঢামেক হাসপাতালের ময়লার স্তূপ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।


আরও খবর