
মুন্সীগঞ্জে
ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মালবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে, ট্রলারের
চালক ও তাঁর সহকারী নদীর তীরে যেতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। মুন্সীগঞ্জের মিরকাদিম
লঞ্চঘাটের কাছে আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুক্তারপুর
নৌ-ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। আমরা খবর পেয়েছি, যাত্রীবাহী একটি লঞ্চ
মালবোঝাই ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারের চালক ও সহকারী
তীরে উঠতে সক্ষম হন।’

