Logo
শিরোনাম

ধর্ষণ নয়, খাবারে বিষক্রিয়ায় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত:সোমবার ০১ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ধর্ষণের কারণে নয়, খাবারে বিষক্রিয়ার ফলেই ইউল্যাবের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ময়নাতদন্তকারী চিকিৎসক ও সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সেলিম রেজা।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে তার যোগাযোগ করে হলে তিনি ফোনে এসব তথ্য জানান। তিনি জানান, ওই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

সেলিম রেজা বলেন, তার শরীরে জোরপূর্বক ধর্ষণের আলামত পাওয়া যায়নি। খাবারে বিষক্রিয়ার ফলে তার মৃত্যু হতে পারে। আমরা আলামত সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়েছি। রিপোর্ট এলে আমরা বিস্তারিত বলতে পারব।

এদিকে ইউল্যাব শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার মামলায় দুই বন্ধুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩১ জানুয়ারি) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোর্শেদ আল মামুন ভূঁইয়া তাদের রিমান্ডের আদেশ দেন। সোমবার (১ ফেব্রুয়ারি)  বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন হিরণ।

এর আগে রাজধানীর ইউল্যাব শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মূল অভিযুক্ত রায়হানসহ ২ বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর ধানমন্ডিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী মারা যান।


আরও খবর