Logo
শিরোনাম

ধর্ষণের অভিযোগে আবারও কাঠগড়ায় বলিউড

প্রকাশিত:সোমবার ৩১ মে ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৩২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ধর্ষণ যেন মহামারির আকার ধারণ করেছে। বিভিন্ন সময়ে এসব ঘটনা নিয়ে শুরুতে উত্তাল হলেও পরবর্তীতে সময়ের স্রোতে তা একটা সময় ধামাচাপা পড়ে যায়।

অনেকেই আবার চক্ষুলজ্জার ভয়ে এই মারাত্মক বিষয়টি গোপন করেন। ধর্ষণের অভিযোগে আবারও কাঠগড়ায় বলিউড। এবার ধর্ষণের অভিযোগে বলিউডের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে এফআইআর করলো মুম্বাই পুলিশ।

বলিউড ফটোগ্রাফার কলস্টন জুলিয়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেছে ২৮ বছরের এক মডেল। তালিকায় রয়েছে এক জনপ্রিয় প্রযোজকের ছেলে, বলিউডের ট্যালেন্ট ম্যানেজার এবং সিনেমার এক প্রযোজকও।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দ-বিধির ৩৭৬ এন, ৩৫৪ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। বলিউডে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ প্রথম নয়। এর আগেও বহু মডেল, অভিনেত্রী প্রকাশ্যে মুখ খুলেছেন।

নিউজ ট্যাগ: ধর্ষণের শিকার

আরও খবর