Logo
শিরোনাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত:বুধবার ২৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক আছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন।

তিনি বলেন, বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সে দেশে সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়িরা হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে আবারও এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪