Logo
শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় লুটপাট-সহিংসতায় নিহত বেড়ে ৭২

প্রকাশিত:বুধবার ১৪ জুলাই ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে জেলে পাঠানোকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দেশটির বিভিন্ন স্থানে লুটপাটও শুরু হয়েছে। সোয়েটেতে একটি মার্কেটের লুট হওয়া দোকনপাটের সামনে গতকাল দক্ষিণ আফ্রিকার সেনাসদস্যদের টহল দিতে দেখা যায়। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, চলমান এই সহিংসতায় ইতিমধ্যে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এর মধ্যে স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) রাতে সোয়েটোতে একটি শপিং সেন্টারে লুটপাটের সময়ে ১০ জন নিহত হন।

বিবিসির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দোকানগুলোতে লুটপাট ও অগ্নিকাণ্ডের সময় ডারবানের একটি বিল্ডিং থেকে একটি শিশুকে নিচে ছুঁড়ে ফেলা হয়েছে।

গত সপ্তাহে শুরু হওয়া এ সহিংসতা নিয়ন্ত্রণে এখন পুলিশকে সহায়তা করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে।

এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে তারা ১২ জনকে চিহ্নিত করেছে। এছাড়া এখন পর্যন্ত এক হাজার ২৩৪ জনকে আটক করা হয়েছে।


আরও খবর