Logo
শিরোনাম

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

প্রকাশিত:মঙ্গলবার ১৮ মে ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১০ অক্টোবর ২০২৩ | ২২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফিলিস্তিনের গাজায় দখলদার ইহুদিবাদি ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ইসরায়েলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

আট দিন ধরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিক শিশুসহ অন্তত দুই শতাধিক নিহত হয়েছে।

এবার গাজায় ইসরায়েলের বর্বোরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়ও। সোমবার (১৭ মে) ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েকশ বিক্ষোভকারী রাজধানী বুয়েনেস আইরেসে ইসরায়েলি দূতাবাসের কাছে জড়ো হয়।

পুলিশি বাধা অতিক্রম করে বিক্ষোভকারীরা দূতাবাসের কাছে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করুন এবং আমরা হৃদয় থেকে ফিলিস্তিনিদের পক্ষে লেখা প্ল্যাকার্ড।

এদের মধ্যে এক বিক্ষোভকারীর হাতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল বয়কট ইসরায়েল। এ সময় বিক্ষোভকারীরা আর্জেন্টিনার সরকারের প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

এ ছাড়া অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধে জাতিসংঘে আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আরও খবর