Logo
শিরোনাম

ডলারের বিপরীতে পাউন্ড, ইউরো ও রুপির রেকর্ড দরপতন

প্রকাশিত:সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দাম আরও কমে গেছে। সম্প্রতি যুক্তরাজ্যের সরকার কর কমানোর ঘোষণা দিয়েছে। এরপরই ডলারের বিপরীতে কমেছে পাউন্ডের দাম। তবে পাউন্ডের দাম কমার পেছনে মার্কিন ডলারের আধিপত্যকেও কিছুটা দায়ী করা হচ্ছে।

সিএনএন জানিয়েছে, সোমবার প্রতি ব্রিটিশ পাউন্ডের দাম কমে ১.০৩ ডলারে নেমে গিয়েছিল, পরে তা কিছুটা বেড়ে স্থির হয়েছে ১.০৬ ডলারে।

গত শুক্রবার ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং কর কমানোর ঘোষণা দেন। এতে জীবনযাপনে ব্যয় বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে কর কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে দেশটির বিরোধী দল লেবার পার্টি।

সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী লর্ড কেন ক্লার্ক সরকারের কর কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে। তিনি দাবি করেছেন, এ সিদ্ধান্তের ফলে পাউন্ডের দাম আরও কমে যেতে পারে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪