Logo
শিরোনাম

ডলারের বিপরীতে টাকার মান ফের কমেছে

প্রকাশিত:বুধবার ২৯ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও কমেছে। মঙ্গলবার (২৮ জুন) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এক ডলারের জন্য ৯৩ টাকা ৪৫ পয়সা খরচ করতে হয়েছে, যা দেশে ডলারের দামের সর্বোচ্চ রেকর্ড।

সোমবার (২৭ জুন) ডলারের দাম ছিল ৯২ টাকা ৯৫ পয়সা। পরদিন কমেছে যা আরও ৫০ পয়সা। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৮ জুন ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক থেকে বিক্রি করা হয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার। এদিন ৯৩ টাকা ৪৫ পয়সা দাম নির্ধারিত হয়েছে। আর এটাই আন্তঃব্যাংক দর। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত এক মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৫ শতাংশ। আর এক বছরের ব্যবধানে কমেছে ১০ দশমিক ২০ শতাংশ। গত বছরের ৩০ জুন প্রতি ডলারের জন্য ৮৪ টাকা খরচ করতে হয়েছে। এক মাস আগে ৩০ মে লেগেছিল ৮৯ টাকা। এদিকে মে মাসে ডলারের দাম বেড়ে খোলা বাজারে ১০২ টাকা অতিক্রম করে রেকর্ড গড়েছিল। পরে কিছুটা কমে বর্তমানে খোলা বাজারে বেচাকেনা হচ্ছে ৯৯ টাকায় ডলার।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪