Logo
শিরোনাম

ড্রোনের আঘাতে গুরুতর আহত অভিনেত্রী টয়া

প্রকাশিত:শনিবার ০৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২১ অক্টোবর ২০২৩ | ১২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শ্যুটিং সেটে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী (টয়া)। রক্তাক্ত অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে টয়াকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উত্তরার একটি শ্যুটিং হাউসে ভালোবাসা দিবসের ক্লোজআপ কাছে আসার গল্পের নাম ঠিক না হওয়া একটি নাটকের শ্যুটিং করছিলেন টয়া।

জানা গেছে, নাটকের পরিচালক রাসেল শিকদার শ্যুটিংয়ে যে ড্রোন ক্যামেরাটি ব্যবহার করছিলেন সেটি আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে টয়ার চোখের সামান্য ওপরে আঘাত হানলে রক্তাক্ত হন টয়া। খবর পেয়ে টয়ার স্বামী অভিনেতা সৈয়দ জামান শাওন সেখানে গিয়ে আহত টয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর ওই ইউনিটের শ্যুটিং তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।

জানা গেছে, ড্রোন আঘাত করার আগমুহূর্তে সরে যেতে চাইলেও পারেননি টয়া। তার চোখের ওপরে বেশ খানিকটা কেটে গেছে, করতে হয়েছে সার্জারি। তবে, টয়া এখন বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।


আরও খবর