Logo
শিরোনাম

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল রিকশাচালকের

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুই বাসের প্রতিযোগিতায় মো. ফারুক (৪০) নামে এক রিকশাচালক চাপা পড়ে নিহত হয়েছেন। রোববার (১৯ জুন) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস দুটিকে ও একজন চালক ও একজন হেলপারকে আটক করা হয়েছে।

নিহত ফারুক ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকার মৃত সায়েদউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষ্যদর্শীরা বলেন, দুবাসের যাত্রী উঠানো নিয়ে প্রতিযোগিতা চলছিল। ওই সময়ে বাস দুটির মধ্যে চাপা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, দুবাসের মধ্যে চাপা পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা হবে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর