
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ মঙ্গলবার দুই
দিনের সফর শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন। বুধবার (১৬ মার্চ) দুপুর দেড়টায় তিনি ঢাকা
থেকে বিদায় নিয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র
মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকেলে দুদিনের সফরে
ঢাকায় আসেন।
বুধবার সকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত
হয়। পরে দুই পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক শেষে দুটি সমঝোতা স্মারক সই হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইন্সটিটিউটের
ভিত্তি প্রস্তর ভার্চু্যয়ালি স্থাপন করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী নেপাল সফরে ছিলেন। নেপাল থেকে ঢাকায় আসেন
তিনি। সৌদি পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা
হয়।

