Logo
শিরোনাম

দুই ঘণ্টার চেষ্টায় প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত:মঙ্গলবার ৩১ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রাত ৯টা ১২ মিনিটের দিকে ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এসব ইউনিটের চেষ্টায় রাত ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজ ট্যাগ: আগুন নিয়ন্ত্রণে

আরও খবর