Logo
শিরোনাম

দুই মামলায় ক্যাসিনো খালেদের বিচার শুরু

প্রকাশিত:রবিবার ২১ মার্চ ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রবিবার (২১ মার্চ) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের জন্য এ আদেশ দেন। একইসঙ্গে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, রাজধানীর ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের নিজ বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তার বাসা থেকে একটি অবৈধ পিস্তল, ছয় রাউন্ড গুলি, ২০১৭ সালের পর নবায়ন না করা একটি শটগান ও ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন দুপুরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। ওই দিনই র‌্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা বাদী হয়ে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে তিনটি মামলা করেন। এছাড়াও মতিঝিল থানায় মাদক ও মানিলন্ডারিংসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।


আরও খবর