Logo
শিরোনাম

দুইদিন বন্ধ ই-পাসপোর্ট কার্যক্রম

প্রকাশিত:মঙ্গলবার ১৫ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ২৫ অক্টোবর ২০২৩ | ৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সারাদেশে আগামী ১৫ ও ১৬ মার্চ দুইদিন ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনস্থ ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি ও ফেল ওভার টেস্ট সম্পাদনের কারণে আগামী ১৫ ও ১৬ মার্চ দেশের বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা-কার্যক্রম বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, ই-পাসপোর্ট সেবার মান্নোনয়ন ও আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনার জন্য এ দু’দিনে (১৫ ও ১৬ মার্চ) সাক্ষাৎ পাওয়াদের ২০ মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবা দেওয়া হবে।

অনিবার্য কারণবশত সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।


আরও খবর