Logo
শিরোনাম

এবার নৌপথে এগোচ্ছে রাশিয়া, নো-ফ্লাই জোন ঘোষণা চান জেলেনস্কি

প্রকাশিত:সোমবার ১৪ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রাশিয়ান নৌ বাহিনী ইউক্রেনের কৃষ্ণ সাগরের উপকূলরেখায় অবরোধ স্থাপন করেছে। আজ এক টুইট বার্তার মাধ্যম মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, এই নৌ অবরোধের ফলে কার্যকরভাবে দেশটিকে সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করেছে রাশিয়া।

বিবিসি জানায়, এটি পরবর্তী সপ্তাহগুলিতে রাশিয়ান বাহিনীর দ্বারা আরও উভচর হামলার শঙ্কা সম্পর্কে সতর্কবার্তা প্রদান করছে। কারণ এর আগে এই ধরনের একটি অপারেশন সাগরে সংঘটিত হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও ন্যাটোভুক্ত দেশগুলোকে ইউক্রেনের উপর নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, আপনারা যদি আমাদের আকাশ বন্ধ না করেন, তবে আপনার ভূখণ্ডে অর্থাৎ ন্যাটো অঞ্চলে রাশিয়ান রকেট পড়া কেবল সময়ের ব্যাপার।

ইউক্রেনের ইয়াভোরিভে একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটি রাশিয়ান হামলার পরেই জেলেনস্কি এই আবেদন করেন।

সরকারি কর্মকর্তারা বলেন, ন্যাটো সদস্য পোল্যান্ড থেকে মাত্র ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে অবস্থিত এই এলাকায় হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং একশ ৩৪ জন আহত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র নো-ফ্লাই জোন ঘোষণার প্রস্তাব বাতিল করেছে, কারণ এটি ঘোষণার অর্থ ন্যাটো বাহিনীকে ইউক্রেনের আকাশ পরিষ্কার রাখতে রাশিয়ান বিমানকে গুলি করে ধ্বংস করে ফেলা। যা যুদ্ধ আরও বাড়িয়ে দিতে পারে যাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ হিসাবে বর্ণনা করেছেন।


আরও খবর