
গত ২৪ ফেব্রুয়ারি
ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র,
ইউরোপসহ বিভিন্ন দেশ। এরই মধ্যে রাশিয়ায় ব্যবসা বন্ধ বা স্থগিত করেছে অনেক নামীদামি
প্রতিষ্ঠান।
এবার সেই তালিকায়
যোগ দিয়েছে বিশ্বের শীর্ষ কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি। খবর রয়টার্স
ও দ্য ওয়াল সিন্ট্রট জার্নাল
এর আগে যুক্তরাষ্ট্র
ভিত্তিক ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড’স এক ঘোষণায় রাশিয়ায়
তাদের রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে জানায়।
মঙ্গলবার (৮ মার্চ)
কোকাকোলা এক বিবৃতিতে রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে জানায়, ‘ইউক্রেনে এই মর্মান্তিক
ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি। ’
আর পেপসি জানিয়েছে,
রাশিয়ায় তারা কোনো কোমল পানীয় (পেপসি, সেভেন আপ ও মিরিন্ডা) বিক্রি করবে না। তবে শিশুদের
ফর্মুলা দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য এর আওতামুক্ত থাকবে।
একই দিনে রাশিয়ায়
ব্যবসা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকসও।

