Logo
শিরোনাম

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

প্রকাশিত:শনিবার ১০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ নভেম্বর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রথম ৩০ মিনিটে লক্ষ্যে বল রাখতে পারল না কোনো দলই। তবে বিরতির মিনিট দশেক আগে লিওনেল মেসির অ্যাসিস্টে ডেডলক ভাঙলেন নাহুয়েল মোলিনা।

আর তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে একই প্রতিপক্ষকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল আলবিসেলেস্তেরা।

মূল একাদশে আজ একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। পাপু গোমেজকে বেঞ্চে বসিয়ে লিসান্দ্রো মার্তিনেসকে সুযোগ দিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। 

দুই দলের রক্ষণাত্মক শুরুর কারণে বলার মতো আক্রমণ তেমন একটা দেখা যাচ্ছিল না। এর মধ্যে ২২তম মিনিটে বক্সের সামনে থেকে মেসির বাঁকানো শট অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে যায়। এরপর ৩৭তম মিনিটে মেসি-মোলিনা যুগলবন্দীতে সাফল্যে দেখা পায় আর্জেন্টিনা।

কাঁধ দিয়ে বল নামিয়ে প্রতিপক্ষের মিডফিল্ডকে পরাস্ত করে বক্সের ভেতরে বল বাড়িয়ে দেন মেসি। বল দখলে নিয়ে দারুণ দক্ষতায় প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন মোলিনা। আর্জেন্টাইন ডিফেন্ডারের এটি জাতীয় দলের জার্সিতে ২৫ ম্যাচে প্রথম গোল। তাকে বল বানিয়ে দিয়ে বিশ্বকাপে নিজের সপ্তম অ্যাসিস্টের দেখা পেলেন মেসি। এই সাত অ্যাসিস্ট ভিন্ন সাত খেলোয়াড় গোল করেছেন। যোগ করা সময়ে গাকপোর দুর্দান্ত ফ্রি-কিক ব্যর্থ করে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।  


আরও খবর