Logo
শিরোনাম

একদিনে খুলনায় আরও ৬ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৩ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা বিভাগে একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৫৩ জনের।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার বিভাগে ১০৮ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগের মধ্যে কুষ্টিয়ায় দুইজন, খুলনা, যশোর, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ১৫৩ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ৪৪ জনের শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ৩১ জন ও যশোরে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া ঝিনাইদহে ৯ জন, সাতক্ষীরায় ২১ জন, বাগেরহাটে ৫ জন, নড়াইলে ১১ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ২০ জন ও মেহেরপুরে ১৬ জনের শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৪ জন।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৭ হাজার ৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৬৪ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৬৩ জন।

শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৭৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৬০৪ জন।

 


আরও খবর