Logo
শিরোনাম

একদিনে করোনায় ১৩ হাজার ২৪ জন শনাক্ত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২২৩ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১,৩২৪ জনের। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন হলো।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।

২৪ ঘণ্টায় ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ও ময়মনসিংহে তিনজন করে মারা গেছেন। মারা যাওয়াদের চারজন পুরুষ, দুজন নারী।


আরও খবর