Logo
শিরোনাম

একদিনে করোনায় মৃত্যু বেড়েছে

প্রকাশিত:মঙ্গলবার ০১ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা আক্রান্ত হয়ে সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৫ জন। একইসময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৯৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৪ জন। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু এবং ৮৯৭ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৭৬টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ২৩ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে, এক দিনে করোনা থেকে সেরে উঠেছেন সাত হাজার ৪৬০ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন।

বিভাগওয়ারি হিসেবে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রামের তিনজন, রাজশাহীর দুজন, খুলনার একজন, ময়মনসিংহের একজন। তবে সিলেট, রংপুর, বরিশালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বয়স অনুযায়ী মৃতদের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব দুজন, সত্তরোর্ধ্ব তিনজন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


আরও খবর