Logo
শিরোনাম

একদিনে রাজশাহীতে আরও ৯ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৮ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাঁপাইনবাবগঞ্জের পর এবার রাজশাহী, করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

এদের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। বাকি পাঁচজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন।

মৃতদের মধ্যে চারজন চাঁপাইনবাবগঞ্জের, তিনজন রাজশাহীর, একজন নাটোর ও একজন কুষ্টিয়া জেলার বাসিন্দা। বর্তমানে রাজশাহী মেডিকেলে ১৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ১৩ জন আছেন আইসিইউতে।

এর আগে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের চারজন মারা যান। গত সোমবার রাজশাহী মেডিকেলে একদিনে সর্বাধিক ১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেলে শনাক্ত ও উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হলো।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর