Logo
শিরোনাম

একদিনে সাড়ে ৪ হাজার ভারতীয় ভিসা প্রদান

প্রকাশিত:রবিবার ০১ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়তি ভিসা আবেদন গ্রহণ ও ভিসা প্রদানের ঘোষণা দিয়ে রেখেছিল ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে গত একদিনে সাড়ে ৪ হাজার ভারতীয় ভিসা দেওয়া হয়েছে। রোববার (১ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঈদের আগে ভারতীয় ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে ছুটির দিনেও গত ৩০ এপ্রিল ভারতের হাইকমিশন শুধুমাত্র ঢাকাতেই প্রায় ৪ হাজার ৫০০টি ভিসা ইস্যু করেছে। এদিন ভিসা ডেলিভারির সুবিধার্থে সারা বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু ছিল।

আজও আইভিএসি খোলা রয়েছে। ভিসা আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। তবে ঈদের জন্য আগামী ২ ও ৩ মে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে।উল্লেখ্য, ঈদ সামনে রেখে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ভিসা আবেদন জমা ও পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সময়সীমা বাড়ানো হয়।


আরও খবর