
ভারতে পাচার হওয়া
এক কিশোরী ৩ মাসের নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা
করেছেন। এই পাচারচক্রে জড়িত ৩ আসামিকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে
পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজন ১ হাজারেরও বেশি নারীকে বিদেশে পাচারে জড়িত থাকার কথা
স্বীকার করেছেন বলে জানা গেছে।
বুধবার (২ জুন)
ভোরে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি’র তেজগাঁও বিভাগের
হাতিরঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ আল ফারুক।
তিনি জানান, আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সংবাদ সম্মেলন করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

