Logo
শিরোনাম

এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত:শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২১৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে সরকার। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাক-প্রাথমিক স্তর খোলার বিষয়ে এখনও কিছু চিন্তা করা হয়নি। কিছু জায়গায় করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক স্কুলগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদারকি করছে।

তিনি বলেন, মাধ্যমিকে-উচ্চমাধ্যমিকেও সারাদেশে কিছু সমস্যার রিপোর্ট পেয়েছি। যেখানেই করোনা সংক্রমণের তথ্য আসছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি আমরা।


আরও খবর