
দেশের বিভিন্ন
জেলায় প্রাকৃতিক দূর্যোগ বন্যায় প্লাবিত হওয়ার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছিল
সরকার। তবে বর্তমানে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে
শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এসএসসি ও সমমানের পরীক্ষা এবং
নভেম্বরে এইচএসসি ও সমানের পরীক্ষা শুরু হবে।
আজ রবিবার (১৭ জুলাই) দুপুর ১টায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার তারিখ ঘোষণা করেন। এর আগে গত ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেটসহ দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ায় পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

