Logo
শিরোনাম

এটিএম বুথের টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

প্রকাশিত:বুধবার ২২ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ সিলেট জেলার ওসমানী নগর থানা এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম মেশিনের লক ভেঙ্গে ২৪ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলো মোঃ শামীম আহাম্মেদ, নূর মোহাম্মদ সেবুল ও মোঃ আব্দুল হালিম। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটার, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ট্যাক্স সার্টিফিকেটসহ বিভিন্ন ধরণের জাল নিয়োগপত্র উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার ধারাবাহিক অভিযানে রাজধানী ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে লুন্ঠিত হওয়া ২৪ লক্ষাধিক টাকার মধ্যে ১০ লক্ষ ৮ হাজার টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ১টি ছুরি, ১টি প্লাস ও মাথায় ব্যবহৃত ৩ টি কাপড়ের টুকরা জব্দ করা হয়।

জানা যায়, গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলাম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-কমিশনার মোঃ জুনায়েদ আলম সরকার এর তত্ত্বাবধানে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।


আরও খবর