Logo
শিরোনাম

ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল

প্রকাশিত:শুক্রবার ০৯ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ৩৮২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির সঙ্গে দেখা হবে ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের।

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া মানে জিবে জল আনা লড়াই। এমন ম্যাচে আবার অনেকেরই জিবের লাগাম ছুটে যায়।

পছন্দের দলের হয়ে বেমক্কা অনেক কিছু বলে বসেন অনেকেই। তবে সাধারণ সমর্থকেরা এমন কিছু বললে না হয় উড়িয়ে দেওয়া যায়। কিন্তু ভরা মজলিশে কথাটা যদি বলেন স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট!

আর কথাটা যদি হয়, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে ব্রাজিল এক-দুই গোল নয় ৫-০ গোলে হারাবে, তাহলে!

দক্ষিণ আমেরিকা মহাদেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন বৈঠকে বসেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এ সময় বলসোনারো বলেন, মারাকানায় শনিবার একমাত্র (ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল) দ্বৈরথটি হবে। আমার মতে ব্রাজিল ৫-০ গোলে জিতবে। কথাটি বলার সময় হাতের পাঁচটি আঙুলও তুলে দেখান বলসোনারো। ব্রাজিল প্রেসিডেন্টের কথায় মুচকি হাসেন আলবার্তো ফার্নান্দেজ।

 


আরও খবর