
বাংলাদেশ প্রিমিয়ার
লিগে (বিপিএল)ফাইনালে যাওয়ার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম
চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন
চট্টগ্রাম অধিনায়ক ইমরুল কায়েস।
মিরপুর শেরেবাংলা
জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
লিগ পর্বে পয়েন্টের
তালিকার দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলেছিল দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।
টেবিলের শীর্ষ দল বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যায় কুমিল্লা। ওই ম্যাচে
বরিশাল ১০ রানে জিতে সরাসরি ফাইনালে চলে যায়।
বুধবার দ্বিতীয়
কোয়ালিফায়ারে মুখোমুখি কুমিল্লা-চট্টগ্রাম। এই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার ফাইনালে
প্রতিপক্ষ হিসেবে পাবে বরিশালকে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
আফিফ হোসেন (অধিনায়ক), আকবর আলী (উইকেট রক্ষক), বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ,
উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন, নাসুম আহমেদ, জাকির হাসান
ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
কুমিল্লা
ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেট রক্ষক), আরিফুল হক, মোস্তাফিজুর
রহমান, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন,
মঈন আলী ও ফাফ ডু প্লেসিস।

