Logo
শিরোনাম

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো দেড়শ কোটি ডলার

প্রকাশিত:বুধবার ০২ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ধারাবাহিকভাবে প্রবাসী আয় কমছে। জানুয়ারির তুলনায় সদ্য ফেব্রুয়ারিতে ২১ কোটি ডলার বা ১ হাজার ৭৩৪ কোটি টাকা রেমিট্যান্স কম এসেছে।প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স করোনা মহামারির মধ্যে যেভাবে এসেছিল সেই প্রবণতা কমেছে।

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ফেব্রুয়ারি মাসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে পাঠান। যা টাকার হিসাবে (এক ডলার ৮৬ টাকা ধরে) ১২ হাজার ৮৬৫ কোটি টাকা। আর জানুয়ারিতে ১৭০ কোটি ৪৩ লাখ ডলার বা ১৪ হাজার ৬০০ কোটি টাকা পাঠিয়েছিল প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বল‌ছেন, করোনা মহামারির শুরুর দিকে প্রবাসীদের জমানো টাকা ২০২১ সালে দেশে পাঠিয়েছিল। অনেকে চাকরি হারিয়ে ও ব্যবসা বন্ধ করে দেশে ফেরেন। এতে চলতি বছরে রেমিট্যান্স কমেছে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪