
বিশৃঙ্খলার জেরে উদ্বোধনের পরের দিন থেকে পদ্মা সেতুতে নিষিদ্ধ থাকা মোটরসাইকেল ফের চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আবু হানিফ হৃদয় নামের যাত্রাবাড়ীর এক বাসিন্দা এ রিট করেছেন বলে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জানিয়েছেন আইনজীবী ইয়ারুল ইসলাম।
রিটে পদ্মা সেতুতে
মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী
করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি)
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর
শুনানি হতে পারে।
গত বছরের ২৫ জুন
সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ২৬ জুন এক তথ্য
বিবরণীতে বলা হয়, আগামী ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে
মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

