Logo
শিরোনাম

ফের শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত:বুধবার ২২ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি।

মঙ্গলবার সন্ধ্যা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ ফয়সাল জানান, এ নৌরুটে মোট পাঁচটি ফেরি চলছিল। তবে নদীতে পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোত ও পানির ঘূর্ণি দেখা দেয়। এজন্য নৌযান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি বন্ধ থাকবে। এরপর আবার ফেরি চলাচল শুরু হবে। এ বিষয়ে মাইকিং করে ঘাটে থাকা ঘাটে উপস্থিত সবাইকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, যানবাহন পারাপারে বিকল্প নৌরুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মাইকিংয়ের পর ব্যক্তিগত যানবাহন, জরুরি ও অ্যাম্বুলেন্স ঘাট ত্যাগ করেছে। তবে আনুমানিক ৩০টি পণ্যবাহী গাড়ি রয়েছে। যানবাহন গুলো সকালে পার হতে অপেক্ষায় রয়েছে।

 


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩