
যুক্তরাষ্ট্রের
বিলিয়নিয়ার মার্ক জুকারবার্গের মেটা কোম্পানির ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করে
দিয়েছে রাশিয়া।
ফেসবুকের মাদার
কোম্পানি মেটাকে সন্ত্রাসী সংঘটন আখ্যা দিয়ে অনতিবিলম্বে রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ
করে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।
সংবাদ সংস্থা
রয়টার্স দুই সপ্তাহ আগে এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের
মৃত্যু কামনা ও রুশ সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে ফেসবুক ছাড় দিয়েছিল।
কারও মৃত্যু কামনা করা ফেসবুকের নীতি বিরোধী। কিন্তু তারা তাদের নীতি ভেঙেছিল।
এ খবর ফাঁস হওয়ার
পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল খবরটি সত্যি হলে মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া
হবে। অবশেষে সেই নিষেধাজ্ঞা এল।
রাশিয়ায় যেন ফেসবুক
ইনস্টাগ্রাম বন্ধ না হয় এবং মেটার বিরুদ্ধে যেন সন্ত্রাসী সংঘটন হিসেবে কোনো অভিযোগ
না আনা হয় সে আবেদন করেছিল মেটা। কিন্তু তাদের আবেদন প্রত্যাখান করে দেওয়া হয়।
মেটা আইনি কার্যক্রম
আরও গুছিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছিল। তাছাড়া রাষ্ট্রের অনুরোধে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম
বন্ধ করে দেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে তারা। কিন্তু মেটাকে সে সুযোগ দেওয়া হয়নি।

