Logo
শিরোনাম

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে ফেসবুক পোস্টে দেওয়ায় নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা। তাকে সব ধরনের ক্রিকেট থেকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেহেদী হাসান রানাকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হল। চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা পেস বোলার মেহেদী হাসান রানার শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বাঁহাতি পেস বোলারকে সোশ্যাল মিডিয়া এবং একটি জাতীয় দৈনিক পত্রিকায় মন্তব্য করার জন্য বোর্ড কর্তৃক শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল যা বিসিবিতে নিবন্ধিত একজন খেলোয়াড়ের কাছ থেকে আসা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। রানাকে তার অবিবেচনামূলক কাজের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দেন পেসার মেহেদী হাসান রানা। জাতীয় দলে খেলার সুযোগ পাননি বলে হতাশা প্রকাশ করেন এই পেসার। সেখানে বিসিবির এক নির্বাচকের বিরুদ্ধেও কথা তোলেন তিনি। অবশ্য এর কিছুক্ষণ পরেই আবার পোস্ট ডিলিট করে দেন এই পেসার।

পরেরদিন আবার আরেকটি পোস্ট দিয়ে রানা জানান, আগের পোস্টটি দেওয়ার সময় জাতীয় লিগের ম্যাচ খেলতে মাঠেই ছিলেন তিনি। তার পেইজের এডমিন প্যানেল থেকেই সে পোস্ট দেওয়া হয়েছে বলে জানান এই পেসার।


আরও খবর