Logo
শিরোনাম

ফিলিস্তিনি কিশোরের ছুরিকাঘাতে ৩ ইসরায়েলি নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অধিকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনি কিশোরের ছুরিকাঘাতে ৩ ইসরায়েলি নিহত হয়েছে। পশ্চিমতীরের অবৈধ এক ইসরায়েলি বসতির ভেতরে ছুরিকাঘাতে প্রাণ হারায় তারা। এই ঘটনায় ওই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনা। ফিলিস্তিনিরা হামলাকারীকে নায়ক হিসেবে আখ্যা দিয়েছে।

পশ্চিমতীরে একটি ইহুদি বসতির কাছে এক ফিলিস্তিনি কিশোর তিনজন ইসরায়েলিকে হত্যা করেছে। এই ঘটনার পর মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠীগুলো ওই ফিলিস্তিনি কিশোরকে নায়ক হিসেবে আখ্যা দিয়ে তার কর্মকা-ের প্রশংসা করেছে। ঘটনাটি এমন সময় ঘটল যখন ইসরায়েলে আবারও কট্টর ডানপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় এসেছেন।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের এরিয়েল সেটেলমেন্ট নামে একটি ইহুদি বসতির শিল্প অঞ্চলে ৩ ইসরায়েলিকে হত্যার এই ঘটনা ঘটে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, ছুরি হাতে থাকা এক ব্যক্তি এই হামলা চালায় এবং পরে তাকে একজন সেনা গুলি করে হত্যা করে।

নিউজ ট্যাগ: ইসরায়েলি নিহত

আরও খবর