Logo
শিরোনাম

ফ্রান্সে ভবনে বিস্ফোরণে ২ শিশুসহ নিহত ৭

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পিরেনিজ অঞ্চলের একটি ভবনে বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত দেড়টার দিকে পিরেনিজের সেইন্ট-লরেন্ট-দে-লা-সালানক শহরের কাছে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, অ্যান্ডোরা এবং স্পেন সীমান্ত লাগোয়া পিরেনিজ-ওরিয়েন্টালিজের একটি ভবনে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণ ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, পিরেনিজে অগ্নিকাণ্ডের পর এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আমি দুর্ঘটানাস্থলে যাওয়ার জন্য মন্টপেলিয়ারে সফর সংক্ষিপ্ত করেছি। এই ঘটনায় ভুক্তভোগী এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ।


আরও খবর