Logo
শিরোনাম

ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্মহত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১৬ আগস্ট ২০২২ | হালনাগাদ:বুধবার ১১ অক্টোবর ২০২৩ | ১৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নে রফিকুল ইসলাম (৪৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। রফিকুল দুই মেয়ের বাবা।

সোমবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী।

তিনি বলেন, অপবাদ সইতে না পেরে রবিবার উক্ত যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পেয়েছি। এরপর সেমাবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ দাফন করে পরিবারের সদস্যরা থানায় আসবেন বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ব্যবসায়িক বিরোধের জের ধরে নকশা মিস্ত্রি রফিককে মোবাইল চুরির জন্য সন্দেহ করে। গত রবিবার সকালে কয়েকজন মিলে রফিককে চার ঘণ্টা অবরুদ্ধ করে মারধর করে। পরে আত্মীয়-স্বজনরা নগদ টাকা মুক্তিপণ দিয়ে রফিককে উদ্ধার করে। এ ঘটনায় বিকেলে রফিক নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আরও খবর