Logo
শিরোনাম

গাবতলীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী আন্ডারপাস এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মো. জয়নাল আবেদীন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জাবেদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রসূলপুর গ্রামে। 

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাবেদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, গাবতলী আন্ডারপাস সংলগ্ন রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি জয়নাল আবেদীনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পরে আমরা মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

তিনি আরো জানান, বাসটি শনাক্ত করা যায়নি। তবে সেটি সিটি থেকে সাভারের দিকে গিয়েছে বলে জানতে পেরেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।


আরও খবর