Logo
শিরোনাম

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশিত:রবিবার ০২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইসরায়েলি বাহিনী শনিবার দিবাগত রাতে গাজার দক্ষিণাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি অঞ্চল থেকে রকেট ছোঁড়ার জবাবে ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সংবাদ মাধ্যমকে এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, তারা হামাস নিয়ন্ত্রিত গাজায় এ মুহুর্তে হামলা চালাচ্ছে।

এদিকে ফিলিস্তিনি সূত্রে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুসের পশ্চিমে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) সকালে গাজা উপত্যকা থেকে দুটি রকেট ছোঁড়া হয়। রকেট দুটি তেলআবিব উপকূলীয় ভূমধ্যসাগরে পড়ে।


আরও খবর