Logo
শিরোনাম

গাজীপুর থেকে ঢাকায় ট্রেন চলাচল শুরু

প্রকাশিত:রবিবার ২০ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে যানজট এড়াতে রোববার (২০ জুন) থেকে গাজীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার (২০ জুন) সকাল সোয়া ৭টার দিকে সহস্রাধিক যাত্রী নিয়ে তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনটিও ৮টা ২০ মিনিটে ছেড়ে যায়। গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রোববার থেকে কমিউটার ট্রেন তিনটি চলবে। প্রতিদিন গাজীপুর থেকে সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে আর ঢাকা থেকে ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে। কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেন সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যাবে আবার ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়।

গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, যানজটে নাকাল গাজীপুরবাসীর দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে এ ট্রেন সার্ভিস চালু হওয়ায় গাজীপুরবাসী রেলমন্ত্রী, যুবও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।


আরও খবর