Logo
শিরোনাম

গাজীপুরে এসির কম্প্রেসার বিস্ফোরণে ২ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২৫ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার বোরকান এলাকায় এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় এসির কম্প্রেসার বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ওই কারখানার জেনারেটর কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই কারখানায় ইলেকট্রিশিয়ান কুষ্টিয়ার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মো. সাগর (২২) ও এসি মেরামতকারী স্থানীয় একটি প্রতিষ্ঠানের কর্মী মো. সোহেল (২৫)।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক বলেন, বিকালে ওই প্রতিষ্ঠানে এসি মেরামতের কাজ করছিলেন কয়েকজন কর্মী। বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ এসির কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্যরা আহত হয়নি। দুই জনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও খবর