Logo
শিরোনাম

গাংনীতে ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে নাজমা খাতুন (২৬) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাজিপুর ইউনিয়নের সাহেবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের আসমত আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, এলজিডি মাটির কাজ করার জন্য সকালে নাজমা খাতুন পাখিভ্যানে করে তেঁতুলবাড়িয়া থেকে কাজিপুরে যাচ্ছিলেন। এসময় সময় অসাবধানবশত তার ওড়না পাখি ভ্যানের চাকার সাথে পেচিয়ে যায়। এ সময় সে রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় হাড়াভাঙ্গা নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়। নারী শ্রমিক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।


আরও খবর